শুভাবরি ওয়েব ডেস্ক, ২৮ এপ্রিল কলকাতা:
আজ কলকাতার মৌলালি যুবকেন্দ্রে নারী নির্যাতনের প্রতিবাদে এক ধিক্কার সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মীরাতুন নাহার, কুন্তলা ঘোষ দস্তিদার, কল্পনা দত্ত প্রমুখ।
বক্তাদের কথায় উঠে আসে বিভিন্ন দেশের উদাহরণ ও আইনের কথা। নারী- পুরুষের মিলিত প্রয়াসে এই বর্বর ঘটনাগুলো ব্যর্থ করা যেতে পারে বলে অভিমত প্রকাশ করেন সমাজকর্মী সুজাত ভদ্র। আবার কেউ কেউ চিন্তাধারা পরিবর্তন এর দিকে ও জোর দেন।
