ওয়েব ডেস্ক; ৩১ আগস্ট: ওডোনিল তাদের সর্বশেষ জাতীয় ক্যাম্পেন ‘বাথরুমে যদি ওডোনিল নেই, কোথাও না কোথাও বদনামি হবেই’-এর অংশ হিসেবে একটি নতুন বাংলা ক্যাম্পেন ফিল্ম প্রকাশ করেছে।
মূল ভাবনা হল বাড়ির মালিকরা যে বিষয়গুলি অনেক সময় খেয়াল করেন না, অতিথিরা সেগুলিই প্রায়শই লক্ষ্য করেন। হাস্যরসের মাধ্যমে ছবিতে দেখানো হয়েছে, বাথরুমের সতেজতা কীভাবে নিঃশব্দে একটি বাড়ি সম্পর্কে অতিথিদের মনে তৈরি হওয়া সামগ্রিক ধারণাকে প্রভাবিত করতে পারে।
বৈভব রাঠি, মার্কেটিং হেড, হোম কেয়ার, ডাবর ইন্ডিয়া লিমিটেড, বলেন, “যে গল্প মানুষের দৈনন্দিন জীবনে কথা বলার ধরন, ভাবনা এবং পারস্পরিক যোগাযোগের সঙ্গে মিলে যায়, তার সঙ্গেই মানুষ সবচেয়ে বেশি সংযোগ অনুভব করেন। এই প্রচারাভিযানে আমরা শুধুমাত্র ভাষা পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকিনি; বরং এমন একটি গল্প তৈরি করেছি, যার হাস্যরস, পর্যবেক্ষণ এবং কথোপকথনের ধরন একেবারেই বাঙালির নিজস্ব। ‘বাথরুম মে ওডনিল নাহি, তো আপকি বদনামী হো রাহি হোগি কাহিন’—এই প্রচারটি একটি সহজ উপলব্ধির উপর ভিত্তি করে তৈরি, যেখানে অতিথিরা বাড়ির মালিকদের নজর এড়িয়ে যাওয়া বিভিন্ন বিষয়, এমনকি বাথরুমের সতেজতাও লক্ষ্য করতে পারেন। এই প্রচারের মাধ্যমে সেই উপলব্ধিকে এমনভাবে তুলে ধরা হয়েছে, যা একইসঙ্গে বিনোদনমূলক, সহজে বোধগম্য এবং স্থানীয়ভাবে প্রাসঙ্গিক।”
