ডিজিটাল: পেয়াঁজ আমরা অল্প বিস্তর সবাই খাই। এর গুনাগুন সম্পর্কে আমরা অনেকেই জানি আবার জানি না।
কিন্তু জানেন কি চুলের যত্নে কিভাবে পেয়াঁজ ব্যবহার হয়।
পেঁয়াজের মধ্যে সালফার এবং কেরাটিন জাতীয় পুষ্টি উপাদান রয়েছে যা চুলের জন্য প্রয়োজনীয়।
পেঁয়াজের রস চুলের গোড়ায় লাগালে চুল লম্বা, ঘন এবং শক্ত হয়। কিছু বিভিন্ন গবেষণায় দেখা গেছে পেঁয়াজের রসে চুলের সুস্বাস্থ্য গড়ে ওঠে। এছাড়াও খুশকির সমস্যা থেকেও মুক্তি দিতে পারে। খুশকি সৃষ্টিকারী ব্যাক্টেরিয়াকে মেরে ফেলে। চুলের আসল রঙ ধরে রাখতে সাহায্য করে। চুল পাকা থেকে রোধ করে পেয়াঁজ ।
পেঁয়াজের রস চুল ও চুলের ত্বকে ভালো করে মালিশ করুন। ২০ মিনিট রাখার পর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।
