ডিজিটাল: প্রতিদিনের খাদ্যতালিকায় অনেকের পাতেই থাকে পেয়াঁজ। বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারী এই পেয়াঁজ । ডায়াবেটিস এবং ক্যান্সার রোগের বিরুদ্ধে কিভাবে কাজ করে পেয়াঁজ:

ডায়াবেটিস : ইঁদুরের উপর করা বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, যে পেঁয়াজের রস রক্ত শর্করাকে নিয়ন্ত্রণ করতে পারে। পরীক্ষা অনুযায়ী, পেঁয়াজে ক্রোমিয়াম রয়েছে যার কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এতে সালফার, কোরেসেটিন এবং অ্যান্টিডায়াবেটিক বৈশিষ্ট্য রয়েছে যা রক্ত শর্করার উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে । তাই ডায়াবেটিসের সমস্যা এড়াতে প্রতিদিন পরিমিত পরিমাণে পেঁয়াজের রস খাওয়া যেতে পারে। যদি কারও ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে ডায়াবেটিস ওষুধের সাথে পেঁয়াজের রস খাবেন কিনা সেবিষয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

ক্যান্সার : বিজ্ঞানীদের মতে, পেঁয়াজের মধ্যে স্তন এবং পেটের ক্যান্সারের জন্য দায়ী কোষগুলি প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। পেঁয়াজে কোরেসেটিন এবং অ্যান্থোসায়ানিন বেশি থাকে। কোরেসেটিন একটি অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে । অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীরে ফ্রি রেডিক্যালস তৈরি রোধ করে, যা ক্যান্সারের ঝুঁকি কম করে। পেঁয়াজ শরীরে ক্যান্সার রোধ করে। পেঁয়াজ খেলে মুখের ক্যান্সারও এড়ানো যায় । নানা গবেষণায় দেখা গেছে যারা বেশি পেঁয়াজ খান তাদের মধ্যে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটা কম। তবে ক্যান্সার মারাত্মক একটি রোগ। তাই যদি কেউ এই রোগে আক্রান্ত হন তবে অবশ্যই ডাক্তারের কাছে যান, সঠিক চিকিৎসা করান।
তথ্য: stylecraze