১৯৬৫ সালে প্রতিষ্ঠার পর থেকে, বিএসএফ একটি শক্তিশালী সীমান্তরক্ষী হিসাবে আবির্ভূত হয়েছে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে সীমান্তে কঠোর নজরদারি রেখে বিএসএফ তাদের অদম্য সাহস দেখানোর সুযোগ পেয়েছিল।

বাংলাদেশের স্বাধীনতা ও পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এবং বিজয়ে বিএসএফ-এর অতুলনীয় অবদানের প্রেক্ষাপটে দক্ষিণবঙ্গ সীমান্ত দ্বারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেমন – সাংস্কৃতিক অনুষ্ঠান, ফটো প্রদর্শনী, অস্ত্র প্রদর্শনী, ডকুমেন্টারি , সংক্ষিপ্ত প্রেক্ষাপট এবং চলচ্চিত্র প্রদর্শনী ইত্যাদি । এইসব কর্মসূচির আওতায় মুক্তিযুদ্ধে ভারত ও বিএসএফের অতুলনীয় অবদানের কথা জনগণকে জানানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণবঙ্গ সীমান্ত স্বর্ণজয়ন্তী শৌর্য প্রদর্শনী যাত্রার আয়োজন করছে। যাহা ৩ রা ডিসেম্বর ২০২১, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার, নিউ টাউন, রাজারহাট, কলকাতা থেকে শুরু হবে এবং ২০শে ডিসেম্বর ২০২১ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার গুয়াহাটিতে শেষ হবে। যাত্রাটি ১৮ দিনের মধ্যে শেষ হবে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে আসামের গুয়াহাটি ফ্রন্টির পর্যন্ত ১২০০ কিলোমিটার যাত্রা করবে।

এই প্রদর্শনী যাত্রা দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার থেকে ওয়াই বি খুরানিয়া, আইপিএস, অতিরিক্ত মহাপরিচালক, স্পেশাল ডিজি (ইস্টার্ন কমান্ড) এবং বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান – সীমান্ত রক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গ সীমান্তের বরিষ্ঠ অধিকারী, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পতাকা দেখিয়ে রওনা করা হয়েছে । এই যাত্রায় স্থানীয় সরকারী কর্মকর্তা এবং সীমান্ত এলাকার লোকজন উপস্থিত থাকবেন, তাহারা এই যাত্রাকে উৎসাহিত করবেন।

এই স্বর্ণজয়ন্তী শৌর্য প্রদর্শনী যাত্রার উদ্দেশ্য, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং পাকিস্তানের বিরুদ্ধে বিজয় এবং মুক্তিযুদ্ধে বিএসএফ-এর অতুলনীয় অবদান সম্পর্কে জনসাধারণকে সচেতন করা। সীমান্ত রক্ষী বাহিনী পূর্ণ প্রচেষ্টায় এই স্বর্ণ জয়ন্তী শৌর্য প্রদর্শনী যাত্রাকে সফল করতে বদ্ধপরিকর।