নিজস্ব সংবাদদাতা:

কোনরকম ইনভেস্টমেন্ট ছাড়াই ব্যবসা ! হ্যাঁ শুনতে হয়তো অবাকই লাগবে, কিন্তু পুঁজি ছাড়া‌ ব্যবসা শুরু করার অভিনব পদ্ধতি নিয়ে আসলো ধানভানতারি বায়োসাইন্স প্রাইভেট লিমিটেড ।

এক সাংবাদিক সম্মেলনে কর্ণধার প্রণব মিউর জানান, “লকডাউনের ফলে দেশে ও বিদেশের অর্থনৈতিক ব্যবস্থা কিছুটা হলেও ধাক্কা খেয়েছে, কাজ হারিয়েছেন বহু মানুষ। সে কথা মাথায় রেখে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করলাম, নাম ‘পাপা অ্যাপ স্টোর’। এখানে কুড়ি হাজারের বেশি প্রডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন। তাও আবার কোনরকম পুজি ছাড়াই, যা ভারতবর্ষে এই প্রথম”।
মিউর জানান, এই অ্যাপের মাধ্যমে জামাকাপড়, খাবার, গয়নাগাটি, গ্রোসারি সহ বিভিন্ন দ্রব্যাদি যে কোন মানুষ বিক্রি করতে পারবেন । যারা ব্যবসা করবেন তাদের নামে সংস্থা আলাদা একটি অ্যাপ্লিকেশন বানিয়ে দেবে, তাও আবার বিনামূল্যে । অ্যাপটি মোবাইল ছাড়াও উইন্ডোজ, আইওএসেও চলবে।
সংস্থার দাবি, এর মাধ্যমে কলেজ পড়ুয়া, বেকার যুবক সহ গৃহিণীরাও কিছু পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। স্বনির্ভর হতে পারবেন তারাও। এর ফলে বেকারত্ব অনেকটাই ঘুচবে।


তাদের কথায়, যাদের নিজস্ব নিজস্ব ব্যবসা রয়েছে তারাও নিজেদের ব্যবসা এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন, নিজের ব্যবসাকে সম্প্রসারণ করতে পারবেন ।
তাদের দাবি, এখনো পর্যন্ত ১ লক্ষ মানুষ তাদের এই সংস্থায় নথিভূক্ত হয়েছেন। আগামী এপ্রিল মাসের মধ্যে ৫ লক্ষ প্রোডাক্ট তাদের প্লাটফর্মে আসবে।
এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দন কুমার, আশুতোষ দাস, প্রদীপ গাঙ্গুলী, শশিশ তিওয়ারি।
বিশদ জানতে যোগাযোগ করুন : www.dhanvantary.com