ডিজিটাল; ১০মে: গত ৬ ঘন্টায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিন পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত প্রবল ঘূর্ণি ঝড় “অশনি” বর্তমানে ঘন্টায় ২৫ কিমি বেগে পশ্চিম-উত্তরপশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আজ ১০ই মে সকল ১১৩০ নাগাদ ১৫.০° উঃ অক্ষাংশ, ৮২.৫° পৃ দ্রাঘিমাংশে তথা কাকিনারা (অন্ধ্রপ্রদেশ) থেকে ২১০ কিমি দক্ষিণ – দক্ষিণ পূর্বে, বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ৩১০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিম, গোপালপুর থেকে ৫৩০ কিমি দক্ষিণ পশ্চিমে এবং পুরী (ওড়িশা) থেকে ৬৩০ কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।
এটি খুব সম্ভবত আগামী ১১ ই মে সকাল পর্যন্ত উত্তরপশ্চিমে দিকে অগ্রসর হয়ে কাকিনারা বিশাখাপত্তনম – উপকূলে অবস্থান করবে। তারপর এটির ধীরে ধীরে উত্তর উত্তরপূর্ব অভিমুখে দিক পরিবর্তন করে অন্ধ্র উপকূল বরাবর কাকিনারা থেকে বিশাখাপত্তনম পর্য্যন্তঅগ্রসর হওয়ার সম্ভাবনা আছে। এরপর পুনরায় এটি ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নির্গত হতে পারে।শক্তি ক্ষয় করে ১১ ই মে সকালে এটির ঘূর্ণিঝড়ে এবং ১২ ই মে ২০২২ সকালে এটির নিম্নচাপে পরিনত হওয়ার সম্ভাবনা
আছে।
পূর্বাভাস
আগামী ১০ থেকে ১২ই মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে হাল্কা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
সতর্কবার্তা:
ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা
১০.০৫.২০২২ থেকে ১১.০৫.২০২২: নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের (০৭-১১ সেমি) সম্ভাবনা আছে।
মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা
১৩ ই মে, ২০২২ থেকে পশ্চিমবঙ্গ-ওড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হচ্ছে।
করণীয়:
সমুদ্রে মাছ ধরা সম্পূর্ণ রুপোর্জনীয়।
১০ই মে থেকে ১১ই মে, ২০২২ পর্য সমূদ্র তীরে ভ্রমন নিয়ন্ত্রন করতে হবে।
সমূদ্র তীরের সব রকম কার্য কলাপ নিয়ন্ত্রনে রাখতে হবে। কৃষি জমি থেকে অতিরিক্ত জল বের করে দিন।
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে
