ডিজিটাল; ১৫ ডিসেম্বর: ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হলো। সিনেমা প্রেমী মানুষ সারা বছর ধরেই কলকাতার এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকে। শুধুমাত্র সিনেমা দেখা নয় তার পাশাপাশি এখানে চলে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। সবচেয়ে বড় বিষয় যে কোন উৎসবকে ঘিরে মানুষের ভিড় কিন্তু লেগেই থাকে। আর সেই উৎসবের অন্যতম স্থান হল নন্দন। চলচ্চিত্র উৎসবের এই বিশেষ মুহূর্ত গুলিকে নিজেদের ক্যামেরাবন্দি করে রাখতে চায় মানুষ।
সেই সমস্ত স্মৃতি সারা বছর ধরে নিজেদের বুকে করে বাঁচিয়ে রাখে। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিন রবীন্দ্র সদন- নন্দনে ছবিটি তুলেছেন দেবাঞ্জন দাস।
