ডিজিটাল; ১৬ আগস্ট: আগামী ১৯ আগস্ট ওয়ার্ল্ডফটোগ্রাফি ডে। ওই দিনকে সামনে রেখেই ‘থার্ড আই’-এর পরিচালনায় দক্ষিন কলকাতার বিড়লা অ্যাকাডেমিতে আজ থেকে শুরু হল ছ’দিনের আলোকচিত্র প্রদর্শনী। ২১ অগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে। দুপুর ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রদর্শনী দেখা যাবে।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “রাজ্যে মধ্যে প্রথম ৬০x৪০ মাপের আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে কলকাতায়। প্রতিষ্ঠাতা অতনু পাল এবং তার সাথে ২৬ জনের শিল্পকর্ম নিয়ে হচ্ছে এই প্রদর্শনী।
প্রদর্শনী কক্ষে ১৮ জন শিল্পীর ৬০x৪০ মাপের মোট ২৭ টা আলোকচিত্র রয়েছে। এই ২৭ টা আলোকচিত্রের মধ্যে অতনু পাল-এর ৬ টি ও অনুপম হালদার-এর ৫ টি আলোকচিত্র রয়েছে। এছাড়া স্লাইড শো-এর মাধ্যমে অন্যান্য আলোকচিত্রীদের তোলা ছবিও রয়েছে ।”

দুই অভিনেত্রী মৌবনী সরকার ও সোনালী চৌধুরী এবং পশ্চিমবঙ্গ সরকারের জয়েন্ট কমিশনার অব রেভিনিউ পাঞ্চালী মুন্সী , অতনু পাল এই প্রদর্শনী উদ্ভোধনে উপস্থিত ছিলেন। আয়োজক সংস্থার নিজস্ব ত্রৈমাসিক পত্রিকার উন্মোচন করা হয়।
এই প্রদর্শনীর অন্যতম মুখ তথা পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জয়েন্ট কাউন্সিল অব রেভিনিউ অনুপম হালদার জানান, “মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর বাবার কাছ থেকে একটা ক্যামেরা পেয়েছিলাম, সেটা নিয়েই আলোকচিত্রের জগতে আমার হাতেখড়ি। তারপর অনেকদিন এই শিল্পের জগতে অনেক চড়াই উতরাই পার হতে হতে আজ আমি এখানে।”
এই প্রদর্শনীতে অনুপম হালদার-এর যে কটা ছবি আছে তার মধ্যে জেলে পর্যায়ের পৃথক তিনটে ছবির পাশাপাশি সরষে ক্ষেত ও বনানী-র ছবি।
প্রকৃতি ঘেঁষা ছবির দিকে ইঙ্গিত করে তাঁর ব্যক্তিগত পছন্দের বিষয়ে জানতে চাওয়া হলে অনুপম বাবু জানান, “কর্মজীবনের কাজের ফাঁকে যখনই সময় পাই তখনই আমরা সবাই সবুজের দিকে একবার ফিরে তাকাই, তাই হয়তো প্রকৃতির উপর আমারও একটা স্বাভাবিক আকর্ষণ আছে; কিন্তু তার মানে এই নয় যে আমি অন্য বিষয়ে ভাবি না বা ছবি তুলি না। প্রশাসনিক কাজে যখনই আমি বিভিন্ন জায়গায় যাই , আমার অন্যতম সঙ্গী হলো ক্যামেরা। নতুন যারা আলোকচিত্র জগতে আসছে তাদের বলবো , ছবি তোলার পাশাপাশি ছবির বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনা জরুরি।”
অতনু পাল ও অনুপম হালদার-এর পাশাপাশি অন্যান্য আলোকচিত্রীদের ছবিগুলোও বেশ নজরকাড়া।
আগ্রহী দর্শক ও শিল্পপ্রেমীরা পছন্দ হলে এখান থেকে আলোকচিত্রীদের আলোকচিত্র কিনতেও পারবেন।
