ডিজিটাল; ২২ নভেম্বর; কলকাতা: ‘পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০২২-২৩ ‘ শুরু হলো আজ ২২ নভেম্বর থেকে , চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
‘চারুকলা উৎসবের উদ্বোধনে ২২ নভেম্বর রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, শিল্পী যোগেন চৌধুরী, শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য প্রমুখ। এই উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০২২-২৩ এর পুস্তক প্রকাশ করা হয়।
শিল্প প্রদর্শনী হচ্ছে আর সেখানে থাকবে না আলোকচিত্র প্রদর্শনই তা কি করে হয়।
এরকমই একটা স্টল ‘ফোটোকথা’ (স্টল নম্বর ৪৫)-এ গিয়ে দেখা গেল আলোকচিত্রী অজয়কুমার ঘোষ (Ajoy Kumar Ghosh), অনুপম হালদার (Anupam Halder), পার্থ চন্দ (Partha Chanda), অহেলী ঘোষ (Aaheli Ghosh), অনুপা মুখার্জি (Anupa Mukherjee), চিরঞ্জিত মিত্র (Chiranjit Mitra), উৎসব চক্রবর্তী (Utsav Chakrabarty)এবং অমিয় ঘোষ (Amiya Ghosh) নামের নানা বয়সের আটজন পুরুষ ও মহিলা মিলে স্টলে নিজেদের আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছে।
আলোকচিত্রী অনুপম হালদার-এর সাথে কথা বলতে গিয়ে জানা গেল, “অনুষ্ঠানের অঙ্গ রূপে আমাদের ‘ফোটোকথা’ স্টলের আটজনের মধ্যে অনুপম হালদার, পার্থ চন্দ, অহেলী ঘোষ, অনুপা মুখার্জি এবং চিরঞ্জিত মিত্র-র একটা করে মোট ৫ টা আলোকচিত্র ‘অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এর সাউথ গ্যালারি’ (South Gallery, Academy of Fine Arts)-তে প্রদর্শিত হচ্ছে।”
উল্লেখ্য এই বছর সরকারিভাবে মোট ১২ টা আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে, তারমধ্যে ৫ টাই ‘ফোটোকথা’ গোষ্ঠীর।
