ডিজিটাল; ১ জুলাই : পিরামল ফার্মা লিমিটেডের কনজিউমার প্রোডাক্টস ডিভিশন তাদের বেবি কেয়ার ব্র্যান্ড, লিটলস – কমফি বেবি প্যান্ট-এর জন্য সেলিব্রিটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কারিনা কাপুর এবং সইফ আলী খানের সাথে তাদের নতুন প্রচার, ‘পাকড়া-পাকড়ি’ শুরু করার ঘোষণা করেছে। এই প্রচারের লক্ষ্য হল লিটলস-এর আরামদায়ক শিশুর প্যান্টের লঞ্চকে ব্যাপক ভাবে বাজারে তুলে ধরা এবং এর একক প্যাক লঞ্চ করার ফলে এটিকে নতুন অভিভাবকদের কাছে সাশ্রয়ী এবং সহজলভ্য করে তোলা। সিঙ্গেল প্যাকের দাম হবে তার আকারের ভিত্তিতে। লিটলস – কমফি বেবি প্যান্টের স্মল, মিডিয়াম আর লার্জ-এর দাম যথাক্রমে ৯ টাকা, ১০ টাকা এবং ১২ টাকা।

এই প্রচারাভিযানের মূল বক্তব্য, ‘পাকড়া পাকড়ি খেলনা লিটলস কা কাম হ্যায়, অর বাকি ছোটি ছোটি চিজো কা খেয়াল রাখনা লিটলস কমফি বেবি প্যান্ট কা’। এই প্রচারাভিযান একটি শিশুর ঘুমের সময় এবং তার সক্রিয় ভাবে খেলার সময়ের দিকে মনোযোগ আকর্ষণ করে। লিটলস ডায়াপার্সেই নতুন পণ্যের অফারটি শিশুর যত্নের চাহিদা পূরণ করে জনসাধারণকে লিকেজের সমস্যা ছাড়াই সুতির নরম আরাম প্রদান করে।

পিরামল কনজিউমার প্রোডাক্ট ডিভিশন-এর সিইও নীতীশ বাজাজ বলেন, “আমাদের লিটলস-কমফি বেবি প্যান্টের নতুন পরিসর শিশুর আরামের দিকে মনোযোগ দিয়ে সুবিধাজনক ভাবে ডিজাইন করা হয়েছে। ১২ ঘন্টা জল শোষণ ক্ষমতা এবং আর্দ্রতা সূচকের মতো বৈশিষ্ট্যগুলি নতুন অভিভাবকদের তাদের শিশুর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সহায়তা করে। এই প্রচারের মাধ্যমে, আমরা আমাদের নতুন ক্যাম্পেইন, ‘পাকড়া পাকড়ি’ চালু করার জন্য সইফ আলি খান এবং কারিনা কাপুরের সাথে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পেরে খুশি। আমাদের এই ক্যাম্পেইন নতুন অভিভাবকদের সাথে ভালভাবে মিশে যেতে সাহায্য করে, পাশাপাশি তাদের সন্তানকে সর্বদা আরামদায়ক ভাবে রাখার প্রতিশ্রুতি দেয়।”

অভিনেত্রী কারিনা কাপুর বলেন, “নতুন বাবা-মায়েরা প্রায়ই শিশুর যত্নের ক্ষেত্রে খুঁটিনাটি বিষয় না জানার কারণে উদ্বিগ্ন বোধ করেন। একটি শিশুর সঠিক ঘুম হওয়া এবং তাদের সক্রিয় ভাবে জেগে ওঠার সময় আরামদায়ক পরিস্থিতি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, বাবা-মায়েদের জন্য এমন একটি ডায়াপার খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ যেটি লিকেজের সমস্যা ছাড়াই সুতির নরম আরাম প্রদান করে। আমি পিরামলের লিটলস ব্র্যান্ডের সাথে আমার যোগসূত্র বজায় রাখতে পেরে আনন্দিত। কারণ, এটি শিশুর স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে জরুরি মূল প্রয়োজনকে মেটায়।”

২০২০ সালের অক্টোবরে লঞ্চ করা, লিটলস-এর আরামদায়ক প্যান্টগুলির ১২ ঘন্টা জল শোষণ ক্ষমতা, আর্দ্রতা সূচক, সুতি কোমলতা যা শিশুকে সারাদিন আরামে খেলার স্বাধীনতা প্রদান করে। বিগত তিন দশক ধরে, ব্র্যান্ডটি ভারতীয় মায়েদের আস্থা অর্জন করেছে এবং তাদের শিশুর সমস্ত চাহিদা মেটানোর জন্য পরিচিত।