আগামী ১৯ শে ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ হল ১ ডিসেম্বর।

বোরো অনুযায়ী কোথায় কোথায় মনোনয়ন পত্র জমা নেওয়া হবে:
বোরো ১,২,৩,৪,৫ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।
বোরো ৬,৭,১০,১১,১২,১৩,১৪,১৬ আলিপুর ট্রেজারি বিল্ডিং ।
বোরো ৮ ও ৯ নং এর মনোনয়নপত্র জমা নেওয়া হবে সার্ভে বিল্ডিং ।
বোরো ১৫ নং এর মনোনয়নপত্র জমা নেওয়া হবে নব প্রশাসনিক ভবন আলিপুর।

মোট ১৪৪ টি ওয়ার্ডের প্রধান বুথ থাকতে চলেছে ৪ হাজার ৭৪২ । অক্সিলারি বুথ ৩৮৫ ।
মোট ভোটার ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২ ।
নির্বাচন কমিশন সূত্রে খবর।