শুভাবরি ওয়েব ডেস্ক,১৮ জুন, কলকাতা:
কলকাতা শহরে আগে ঢেকে থাকত শুধুমাত্র বিজ্ঞাপনের ব্যানার ফেস্টুন এবং হোডিং।

বাম শাসনের পর নতুন সরকার এসে সিদ্ধান্ত নেয়, প্রিয় শহর কলকাতা, কল্লোলিনী কলকাতাকে এই বিজ্ঞাপন মুক্ত করবে। ফুটপাত ঢেকে থাকা প্লাস্টিক গুলোকে সরিয়ে দেবে সুরক্ষা এবং শহরকে সুদর্শন করার জন্য। নতুন মেয়র এসে তার চেষ্টা করেছিলেন। কিন্তু কোন এক অজানা কারণে ফুটপাতে প্লাস্টিকের ব্যবহার আরও মজবুত হয়ে বসে গেলো।


রাস্তায় থাকা বিজ্ঞাপনের হোডিংগুলো সব সরানো হলো, কিন্তু সম্পূর্ণভাবে নয়। থেকে যাওয়া হোডিং গুলোর ছেঁড়া কাপড়গুলোতে অদ্ভুতভাবে এক দৈন্যতা প্রকাশ পাচ্ছে শহর কলকাতায়। সেরা ময়লা বিজ্ঞাপনগুলোর অংশবিশেষের ক্ষেত্রে।
আমরা সাধারণত উপরের দিকে দেখি, উন্নতি চাই আমরা। আমাদের চিন্তা ভাবনা ঊর্ধ্বগামী হলেও দৃষ্টি পড়তে যায় না ওপরের দিকে। তাহলেই চোখে পড়বে ময়লা-আবর্জনা, অতিসংবেদনশীল প্লাস্টিক গুলো যেভাবে ফুটপাত দখল করেছে তাতে সামান্য আগুন লাগলেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা।

কি বলবে কলকাতা কর্পোরেশন, কি বলবে রাজ্য প্রশাসন?