ডিজিটাল; ৩ জুন: পরিবেশের জন্য জীবনযাপনের (এলআইএফই) ধারণার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর সাইকেল চালানোর একটি ছবি শেয়ার করেছেন। আজ বিশ্ব বাইসাইকেল দিবস।
প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন, “পরিবেশের জন্য জীবনযাপন (এলআইএফই)।
আজ বিশ্ব বাইসাইকেল দিবস এবং একটি সুস্থায়ী ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অনুপ্রেরণা নেওয়ার ক্ষেত্রে মহাত্মা গান্ধীর চেয়ে ভালো আর কে হতে পারেন।”
ছবি: প্রধানমন্ত্রীর টুইটার থেকে
