বর্তমানে পশ্চিমবঙ্গে ভয়াবহ সন্ত্রাস, তোষণ, অপশাসন, নারী নির্যাতন এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে শাসকদলের সন্ত্রাস সহ বহু বিষয়ে সোচ্চার হোন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর রাষ্ট্রীয় সাধারণ সম্পাদিকা নিধি ত্রিপাঠি।
এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “তৃণমূলী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে রাজ্যের শিক্ষার পরিকাঠামো ক্রমশ অবনতি হচ্ছে, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। এই স্বৈরাচারী শাসক দলকে শীঘ্রই উৎখাত করতে হবে ছাত্র যুব সমাজকে একত্রিত হয়ে বাংলা বাঁচাও আন্দোলনের মাধ্যমে” ।
তাদের মূল দাবিগুলো হলো:
সুরক্ষিত নারী সুরক্ষিত বাংলা,
ভিক্ষা নয়-শিক্ষা চাই কর্মসংস্থানের সুযোগ চাই,
সন্ত্রাস নয়-শান্তি চাই, গণতান্ত্রিক অধিকার চাই, অবিলম্বে মুসলিম তোষণ বন্ধ করতে হবে, অবিলম্বে শিক্ষার পরিকাঠামোর উন্নতি ও রোজগার কেন্দ্রিক শিক্ষা চাই।

দাবিগুলোর লক্ষ্যে আগামী ৬ জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রাণকেন্দ্র তথা সদর শহরগুলিতে ডিএম দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হবে। এছাড়া আগামী ২২ শে ফেব্রুয়ারি ‘কলকাতা চলো’ এবং ২৪ শে ফেব্রুয়ারি ‘শিলিগুড়ি চলো’র ডাক দেওয়া হয়েছে। সংগঠনের দাবি এতে প্রায় লক্ষাধিক ছাত্র-ছাত্রী যোগদান করবে।

এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সম্পাদক সপ্তর্শি সরকার, দক্ষিণ বঙ্গ রাজ্য সম্পাদক সুরঞ্জন সরকার, প্রদেশ ছাত্রী প্রমুখ (দক্ষিণ বঙ্গ) পায়েল ধর প্রমুখ।