সায়নী চক্রবর্তী, শুভাবরি ওয়েব ডেস্ক, ২৪ মার্চ, কলকাতা:
অখিল ভারত হিন্দু মহাসভা আজ এক সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলো। সংগঠনের কার্যকরী সভাপতি চন্দ্রচুড় গোস্বামী এবং সভাপতি সুন্দরলাল গিরি মহারাজ একযোগে জানালেন, তাদের সাথে ভারতীয় জনতা পার্টির কোনো যোগাযোগ থাকার প্রশ্নই ওঠে না।
চন্দ্রচূড় বাবু বলেন, রামপুরহাট ঘটনার প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীদের এত ব্যস্ততা অবাক করার মতো। কারণ নির্বাচন পরবর্তী সময়ে হিংসাত্মক ঘটনার সময় এই নেতা-নেত্রীরা কেউ বাইরে সমর্থকদের পেছনে আসেন নি। আজ তাদের এই প্রতিক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।
সুন্দরলাল গিরি মহারাজ বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী কখনোই ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন না। তিনি জনসঙ্ঘের। ভারতীয় জনতা পার্টির সংবিধানে গান্ধীবাদের কথা বলা আছে, অখিল ভারত হিন্দু মহাসভা এর বিরুদ্ধে। তিনি আরো বলেন, আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে তারা রাজ্যের সমস্ত অংশ প্রার্থী দেবেন। তাই, আগামী বাংলা বছরের প্রথম দিন থেকে তারা এ রাজ্যে ব্যাপকভাবে সদস্য সংগ্রহের কাজে রাখবেন বলে তিনি জানান। তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে কলকাতা সহ বীরভূম জেলাতেও বেশ কয়েকটি ছোট মিটিংয়ের আয়োজন করা হবে।
