মাঝি প্রতিবার ভোটের আগে একটি করে দল তৈরি হয়, দুটো-তিনটি করে জোট বন্ধন হয়। কিন্তু ভোটের পরেই আর তাদের কারোরই দেখা পাওয়া যায়না অনেকেরই। আজ কলকাতা প্রেস ক্লাবে হিন্দুস্থানী আওয়াম মোর্চার সর্বভারতীয় শীর্ষ নেতৃত্ব জিতেন্দ্র রাম মাঝি (প্রাক্তন মুখ্যমন্ত্রী বিহার) সংবাদমাধ্যমের মুখোমুখি। আজ সাংবাদিক সম্মেলনে বলেন, পশ্চিমবঙ্গের সার্বিক নিরিখে মাত্র ১৫% উন্নতি সম্ভব হয়েছে।

বিহারের এই প্রবীণ নেতা দাবি করেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি বিহারে থেকেও খারাপ। পিছিয়ে পড়া জাতিদের জন্য তার দাবি বাবাসাহেব আম্বেদকর এবং ডক্টর লোহিয়ার নির্দেশিত পথেই সরকারকে চলতে হবে। তিনি বলেন, ‘এস সি এস টি এট্রোসিটিজ অ্যক্ট’ সঠিকভাবে অনুসরণ করতে হবে এবং সংবিধানের নবম শিডিউলে সেটিকে যুক্ত করতে হবে। সিডিউল ট্রাইবদের জন্য তার আবেদন, জঙ্গলের তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। তিনি দাবি করেন, বেসরকারি ক্ষেত্রগুলোতে যেন কর্মের ক্ষেত্রে সংরক্ষণ করা হয়, জনগণনাও যেন জাতের ভিত্তিতে করা হয়। পশ্চিমবঙ্গে লেজিসলেটিভ কাউন্সিল করার দাবিও করেন তিনি।তিনি বলেন, ঝাড়খন্ডে ইতিমধ্যেই পাঁচ একর জমি সম্পন্ন চাষীদের বিদ্যুৎ বিল মকুব করা হয়েছে।আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তার ঘোষণা ২৬ টি আসনকে তার দল চিহ্নিত করেছে। যার মধ্যে রয়েছে বালি, হাওড়ার দুটি আসন, ভাটপাড়া, কামারহাটি, চৌরঙ্গী, দুর্গাপুর এবং অন্যান্য। জোট বন্ধন প্রসঙ্গে তিনি বলেন, মার্চ মাসের শেষের দিকে এবং হোলি উৎসবের পরে তারা তাদের প্রথম পশ্চিমবঙ্গের কর্মী সম্মেলন করবেন। তখনই সিদ্ধান্ত হবে কারো সাথে জোট বন্ধনে তারা যাবেন কিনা।সাংবাদিক সম্মেলনে জিতেন রাম সাথে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সভাপতি কৃষ্ণ সিং, সম্পাদক গৌতম রায় প্রমূখ।