ওয়েব ডেস্ক; ২৯ ডিসেম্বর: অন্যান্য বছরে গঙ্গাসাগর মেলায় কুয়াশা বেশ সমস্যার সৃষ্টি করে কিন্তু আগামী গঙ্গাসাগর মেলা ২০২৪ এ সেই কুয়াশাকে পরাস্ত করার জন্য জেলা প্রশাসন সম্ভাব্য সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা নিয়ে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান জেলা শাসক সুমিত গুপ্ত।
আগামী ৮ জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। এবারের পূণ্য স্নানের সময় ১৫ জানুয়ারি রাত বারোটা ১৩ মিনিট থেকে ১৬ই জানুয়ারি রাত বারোটা ১৩ মিনিট পর্যন্ত।
জেলাশাসক আরো জানান এই বছরে বার্জের সংখ্যা গত বছরের তুলনায় বেশি থাকছে এছাড়া ড্রেজিং ঠিকঠাক ভাবেই চলছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে ঘন কুয়াশা। ঘন কুয়াশাতে যাতে কোনভাবেই অসুবিধা না হয় তার জন্য আগেভাগেই জেলা প্রশাসন কিন্তু প্রস্তুত। কুয়াশার মধ্যে জেটিঘাট যাতে ঠিকভাবে দেখা যায় তার জন্য জেটি ঘাটে আলোর পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করা হচ্ছে, যাতে দূর থেকে জেটিঘাট দেখা যায়। বিশেষ বিশেষ জায়গায় প্রায় ৯০ টির মতন ফগলাইট নিয়ে স্বেচ্ছাসেবকরা থাকবেন।

এবারে যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কাড়বে তা হলেও কিউআর কোড। পূর্ণার্থীরা মোবাইলে কিউআর কোড স্ক্যান করে এটিএম , শৌচালয়, রেল স্টেশন , বাসস্ট্যান্ড , ফেরিঘাট কোথায় কি আছে জানতে পারবেন।

যোগাযোগ ব্যবস্থা যাতে ঠিক ভাবে থাকে তার জন্য সাতটি ওয়াইফাই জোন, স্যাটেলাইট ফোনের ব্যবস্থা থাকবে। এছাড়া পুস এসএমএস এলার্ট থাকছে।

কেউ যদি অসুস্থ তার জন্য ৭টি সুপার স্পেশালিটি হসপিটাল কে তৈরি রাখা হচ্ছে। হাসপাতালের ৩০০ টি বেড সাগরদ্বীপের আশেপাশে তৈরি রাখা হচ্ছে। এছাড়াও থাকছে ওয়াটার এবং এয়ার অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা।

নজরদারির জন্য থাকছে ড্রোন ক্যামেরা, এছাড়াও ১১৫০ টি সিসি ক্যামেরা থাকছে। প্রায় ১৪২ টির মতন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের ৬৫০০ ভলেন্টিয়ার কে গঙ্গাসাগরে সরকারের পাশে থাকার জন্য যুক্ত করছেন।
দশ হাজারের বেশি পুলিশ কর্মী নিযুক্ত রাখা হচ্ছে এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে।

অন্যান্য বারের মতন সাগর প্রবচন, ইস্নান, ই দর্শনের ব্যবস্থা থাকছে এবারেও।

অতএব জেলা প্রশাসনের তরফ থেকে গঙ্গাসাগর মেলা ২০২৪ নিয়ে সব রকম প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে।