
ওয়েবডেস্ক, ২৫জুন, কলকাতা: আমরা ব্যাংক অফিসাররা অর্থনীতির চাকাকে সচল রাখতে লক ডাউন শুরুর দিন থেকেই নিয়মিত কাজে আসছি।
আমরা প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার ৫০০ টাকা “জন ধন যোজনা”র খাতার মাধ্যমে গত তিন মাস ধরে পেমেন্ট করে যাচ্ছি। এখন আবার MSME এবং বিভিন্ন ব্যবসায়িক খাতায় বর্ধিত লোন দেওয়ার কাজ চলছে।
আমফন পীড়িত মানুষদের যে সরকারি তরফে ২০০০০ টাকা দেওয়া হচ্ছে সেটাও ব্যাংকের মাধ্যমেই হচ্ছে।
বিভিন্ন DBT(Direct Benefit Transfer), যেটা রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কোভিড এবং আমফন পীড়িত মানুষদের জন্য ঘোষণা করেছেন, তার সমস্তটাই ব্যাংকের মাধ্যমে হচ্ছে।
বর্তমানে রাজ্য সরকার ঘোষণা করেছেন ৩০ জুনের মধ্যে ২০ লক্ষ কিষান ক্রেডিট কার্ড দেওয়া হবে। সেটাও ব্যাংকের মাধ্যমে। যার ফলে ব্যাংকের অফিসারদের রোজ আসতে হচ্ছে।
যানবাহন অপ্রতুল, ট্রেন চলছে, কিন্তু ব্যাংকের লোকেদের চড়তে দেওয়া হচ্ছে না। ফলে ব্যাংকের অফিসাররা নিজেদের গাড়ি চালিয়েই আসছেন। মাঝে মাঝেই দুর্ঘটনা হচ্ছে, কারণ কেউই গাড়ি চালাতে অভস্ত না। কিছুদিন আগেও গাড়ি দুর্ঘটনায় দুজন অফিসার মারা গেলেন ।
সে কারণে ব্যাংক অফিসারদের আবেদন, যদি ব্যাংক এর লোকেদের ট্রেন এ যাওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে ভয় ভীতি ত্যাগ করে তারা আরো ভালো ভাবে রাজ্যের উন্নয়ন এ ভাগ নিতে পারে।
এই মর্মে সংগঠন এর পক্ষ থেকে GM, State level bankers committee , শিয়ালদহ ও হাওড়া রেলওয়ে ADRM ও মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবকেও চিঠি দিয়ে আবেদন করেছেন।
আজকের সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক সঞ্জয় দাসের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুভজ্যোতি চট্টোপাধ্যায় ,সহ সভাপতি অসীতাভ কুন্ডু ,গ্রামীন ব্যাংকের সর্বভারতীয় সম্পাদক সৃজন পাল ও তরুণ সাহা।।
