ওয়েব ডেস্ক; ১৩ জুন : এই বছর, প্রাইড@গোদরেজ (Pride@Godrej) ইন্ডাস্ট্রিজ গ্রুপের মধ্যে দশ বছর ধরে চলতে থাকা সাংস্কৃতিক অন্তর্ভুক্তির প্রকল্পের ওপর ভিত্তি করে একটি অর্থবহ প্ল্যাটফর্ম গড়ে তোলে যেখানে সত্যিকারের কুইয়ার গল্প বলা, উদ্যোক্তা মনোভাব এবং শৈল্পিক প্রকাশকে উৎসাহিত করা হয়।

গ্রুপ সম্প্রতি তার সদর দপ্তর, গোদরেজ ওয়ানে, একটি প্রাণবন্ত প্রাইড মার্চ আয়োজন করেছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন গোদরেজ ক্যাপিটালের ম্যানেজিং ডিরেক্টর মণীষ শাহ, এবং এতে সংস্থার বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিলেন। এই মার্চটি এলজিবিটিকিউআইএ+ ( LGBTQIA+) সম্প্রদায়ের প্রতি একাত্মতার শক্তিশালী প্রকাশ ছিল, যার মধ্যে গোদরেজের ভারত এবং বিশ্বব্যাপী কুইয়ার কর্মীরা এবং তাদের বন্ধুরাও অংশ নিয়েছিলেন।

প্রাইড@গোদরেজ (Pride@Godrej) ২০২৫ -এর একটি প্রধান আকর্ষণ ছিল কুইয়ার ডিরেকশনের (‘Queer Directions’) -এর সূচনা—ওয়েস্টল্যান্ড বুকস (Westland Books)-এর সহযোগিতায় একটি অগ্রণী প্রকাশনা উদ্যোগ, যার লক্ষ্য কুইয়ার কণ্ঠস্বর ও জীবনের গল্পকে আরও বড় পরিসরে তুলে ধরা। অনুষ্ঠানের শুরু হয় ‘পিচ বাজার’ দিয়ে, যেখানে এক ডজনেরও বেশি অপ্রকাশিত কুইয়ার লেখক প্রকাশক ও মিডিয়া পেশাজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ পান। পাশাপাশি, ‘কুইয়ার বাজার’-এ কুইয়ার মালিকানাধীন ছোট ব্যবসার প্রোডাক্ট প্রদর্শিত হয়, যা দৃশ্যমানতা এবং অর্থনৈতিক সম্ভাবনার পথ খুলে দেয়।

উৎসবের চূড়ান্ত মুহূর্ত ছিল ‘ঝুমকেওয়ালি’ নাটকের এক মনোমুগ্ধকর পরিবেশনা, যা গোদরেজ প্রপার্টিজ লিমিটেড-এর সহায়তায় মঞ্চস্থ হয়। এই নাটকটি ১৯৭০-এর দশকের প্রেক্ষাপটে একটি লেসবিয়ান প্রথম প্রেম ও নিজেকে আত্মপ্রকাশের গল্প তুলে ধরে। একাধিক ভারতীয় ভাষায় পরিবেশিত এই নাটকটি অনুষ্ঠানের অন্তর্ভুক্তিমূলক ভাবনার প্রতিফলন, যা কুইয়ার অভিজ্ঞতাকে ভারতের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে যুক্ত করে উদযাপন করে।

এই দিনব্যাপী উৎসবটি মননশীলভাবে পরিকল্পিত অভিজ্ঞতার মাধ্যমে সংস্কৃতি, সংলাপ এবং সম্প্রদায়কে সুন্দরভাবে একসূত্রে বেঁধে তোলে।

গোদরেজ ডিইআই ( DEI) ল্যাব-এর প্রধান ও কুইরিস্তান (Queeristan) বইয়ের লেখক পারমেশ শাহানি বলেন, “ এই উদযাপন সম্পর্কে সবচেয়ে বেশি যেটা আমাকে উচ্ছ্বসিত করে, তা হলো আমরা কেবল রেইনবো ফ্ল্যাগের মধ্যেই সীমাবদ্ধ থাকিনি—বরং বাস্তব সুযোগ তৈরির দিকে এগিয়েছি। তিনি আরও বলেন, “ যখন কুইয়ার লেখকেরা আত্মবিশ্বাসের সঙ্গে তাঁদের গল্প শিল্প-পেশাদারদের সামনে তুলে ধরতে পারেন, যখন ছোট কুইয়ার ব্যবসাগুলোর জন্য নিজেদের কাজ প্রদর্শনের প্ল্যাটফর্ম তৈরি হয় — তখনই বোঝা যায় যে অন্তর্ভুক্তি সত্যিই কাজ করছে। আমরা কেবল বৈচিত্র্যের কথা বলছি না; আমরা কুইয়ার কণ্ঠস্বরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাস্তব পথ তৈরি করছি।“

ওয়েস্টল্যান্ড বুকসের প্রকাশক কার্থিকা ভি.কে. বলেন, “ কুইয়ার ডিরেকশনস -এর সূচনা আমাদের বিশ্বাসের প্রতিফলন, যে মহান গল্পগুলো মহান প্ল্যাটফর্মের যোগ্য।“ তিনি আরও বলেন, “ এটি কেবল প্রকাশনার বিষয় নয়—এটি নিশ্চিত করার ব্যাপার যে সত্যিকারের কুইয়ার গল্পগুলো ভারতীয় সাহিত্যে তাদের সঠিক স্থান পায় এবং পাঠকদের কাছে পৌঁছে, যারা নিজেদেরকে বইতে দেখতে চায়।“

জুন মাস জুড়ে, গ্রুপের কোম্পানিগুলো একাধিক প্রভাবশালী প্রাইড-কেন্দ্রিক উদ্যোগে অংশ নেবে, শুধুমাত্র প্রতীকী ভাবনার বাইরে গিয়ে অর্থবহ পরিবর্তন অনুশীলনের জন্য। গোদরেজ প্রপার্টিজ তার সকল অঞ্চলে প্রাইড মার্চ, গল্প বলার সেশন, অন্তর্ভুক্তিমূলক কর্মশালা এবং শিল্প প্রতিযোগিতা ও দেয়াল চিত্রাঙ্কনসহ সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে প্রাইড মাস উদযাপন করছে। গোদরেজ ক্যাপিটাল প্রাইড@গোদরেজ (Pride@Godrej) ওয়ান -এ অনুষ্ঠিত নুক্কড় নাটক, সহযোগিতা প্যানেল, এলজিবিটিকিউআইএ+ (LGBTQIA+) নিয়োগ অভিযান এবং সুস্থতা কর্মসূচির মাধ্যমে অন্তর্ভুক্তি বৃদ্ধি করছে। গোদরেজ কনজিউমার প্রোডাক্টস বিশ্বব্যাপী কুইরাইজিং ২০২৫ (QueeRising 2025) ক্যাম্পেন পরিচালনা করছে, যা কথোপকথন, সংযোগ এবং অনুপ্রেরণামূলক পরিবর্তনের মাধ্যমে কুইয়ার পরিচয় উদযাপন করে। গোদরেজ কেমিক্যালস সচেতনতা প্রচার ও এলজিবিটি+ (LGBT+) সংবেদনশীলতা কর্মশালার মাধ্যমে প্রাইড মাসকে সমর্থন দিচ্ছে, এবং গোদরেজ আগ্রোভেট লিমিটেড কর্মক্ষেত্রে সহযোগিতাকে কেন্দ্র করে কর্মচারীদের জন্য কর্মশালা আয়োজন করছে।

এই বছরও, একটি প্রাইড ফ্ল্যাগ এবং অন্যান্য কুইয়ার-সমর্থক সাইনেজ কর্মচারী ও আগত অতিথিদের মধ্যে অর্থবহ সংলাপের সঞ্চার করেছে, যা সংস্থার দৃশ্যমানতা, সংলাপ এবং সত্যিকারের অন্তর্ভুক্তির প্রতি ক্রমবর্ধমান প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।