ডিজিটাল; ২৩ জুলাই: শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি নিয়ে বহুদিন ধরেই জলঘোলা হচ্ছে রাজ্য রাজনীতি। এসএসসি দুর্নীতি নিয়ে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেপ্তার করেছে ইডি।
রাজ্যের মন্ত্রীর গ্রেপ্তার হওয়া ঘটনা নিয়ে তৃণমূল নেতৃত্ব কি অবস্থান নেয় সেই দিকেই চোখ ছিল বহু মানুষের। শনিবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলনে কুনাল ঘোষ বলেন, যে অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এসেছে সেই অভিযোগ যদি প্রমাণ হয় তাহলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
তিনি আরো বলেন,আইন ব্যবস্থার ওপর দলের পূর্ণ আস্থা আছে।
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে অর্পিতা মুখোপাধ্যায় কে গ্রেফতার করে ইডি। সেই প্রসঙ্গে বলতে গিয়ে কুনাল ঘোষ বলেন, যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি তৃণমূলের কেউ নন। ওই টাকার সাথে তৃণমূলের কোনো যোগ নেই।
যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনা তদন্ত করে আসল ঘটনা সামনে আনতে হবে এমনও মন্তব্য করেন তিনি।
অতএব পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে এখনো পর্যন্ত দল তার পাশেই রয়েছে সেকথা মনে করছে রাজনৈতিক মহল।