ওয়েব ডেস্ক; ১১ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 10 ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে সাইনগর শিরডি এবং সোলাপুরের জন্য দুটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু করলেন । এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে আজ শিয়ালদহে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিসে মেট্রো রেলওয়ে এবং পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের যৌথ কর্মসূচির আয়োজন করা হয়। মেট্রো রেলওয়ে এবং ইস্টার্ন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা এবং সাই ভক্তরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী হয়ে তারা আনন্দিত। মুম্বাই – সাইনগর শিরডি বন্দে ভারত এক্সপ্রেস ভক্তদের মুম্বাই থেকে 343 কিলোমিটার দূরত্ব মাত্র 5 ঘন্টা 20 মিনিটে শিরডি পৌঁছতে সক্ষম করবে৷

কলকাতার সাই ভক্তরা প্রথম বন্দে ভারত এক্সপ্রেসকে শিরডিতে সংযোগ করতে দেখে আনন্দিত। তারা আশাবাদী এই পরবর্তী প্রজন্মের বন্দে ভারত এক্সপ্রেস শিরডি আশ্রমে তাদের তীর্থযাত্রাকে মসৃণ, আরামদায়ক, স্মরণীয় এবং দ্রুত করে তুলবে।