
শুভাবরি ওয়েবডেস্ক, 3মার্চ,কলকাতা: এক নতুন ধরনের হেলথ চেকআপ প্রোগ্রাম শুরু করল কলকাতার “অ্যাপোলো গ্লেনেগলস্ হাসপাতাল”।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে মেডিকেল রেকর্ডিং করে এক বড় ধরনের ডেটা ব্যাংক তৈরি করা এবং তার থেকে অসংক্রমিত রোগ সম্পর্কে একটি স্কোর শিট তৈরি করা এই প্রোগ্রামের মূল ভাবনা। এর ফলে মনে করা হচ্ছে ভবিষ্যতে বিপদের আশঙ্কা কাটিয়ে সুস্থ ও নিরাপদ জীবন যাপন করা যাবে।
প্রোগ্রামের আনুষ্ঠানিক সূচনা হয় কলকাতায়। উপস্থিত ছিলেন হসপিটালের সি ই ও রানা দাশগুপ্ত, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস-প্রেসিডেন্ট সোমনাথ ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সুপারেনটেনডেন্ট ডা. ঝুমা বাগচী।
ডা. ঝুমা বাগচী বলেন, ‘অসংক্রমিত রোগ মানুষের জীবনে যেভাবে প্রভাব ফেলে তাকে নিয়ন্ত্রণ করার জন্যই এই হেলথ প্রোগ্রাম এর সূচনা । এটি চলবে টানা তিন বছর চেকআপের মাধ্যমে। অসংক্রমিত রোগের ঝুঁকি সম্পূর্ণরূপে নির্মূল করাই আমাদের লক্ষ্য ।’
‘প্রহেলথ প্রোগ্রামের যে তিনটি স্তম্ভ তা হলো:
১)রোগ নির্ণয়,
২)প্রতিরোধ
এবং ৩)রোগ নির্মূল।
যাকে হাতিয়ার করে সুস্থ ও দীর্ঘ জীবন ফিরে পাওয়া যাবে’, বললেন সোমনাথ ভট্টাচার্য। রানা দাশগুপ্ত যোগ করেন, ‘যে সঠিক স্বাস্থ্য পরীক্ষা ও লাইফস্টাইল এর কিছু প্রয়োজনীয় পরিবর্তন আনলে সে কোন রোগের হাত থেকে অনেকটাই রেহাই মিলতে পারে। ‘
এই হেলথ প্রোগ্রাম যে আগামী দিনে মানুষের রোগ প্রতিরোধ, রোগ নির্ণয়ের দরজা খুলে দেবে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে উচ্চতর মানে নিয়ে যাবে সেক্ষেত্রে আশাবাদী সংস্থার কর্তৃপক্ষ।
