শুভাবরি ওয়েব ডেস্ক, ৩ জুন, কলকাতা:
রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর নামে ইডির শমন পাঠানোর প্রতিবাদে আজ রাজভবনের গেটের সামনে কিছু সময়ের জন্য প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কর্মসূচি বিকেল ৩.৩০ নাগাদ শুরু করে ৩.৪৫ এ শেষ হয়।