শুভাবরি ওয়েব ডেস্ক, ২৬ এপ্রিল, কলকাতা:
জাহাঙ্গীরপুরীর ঘটনার প্রতিবাদে বামপন্থীদল সমুহ আজ বিকেলে কলকাতার পথে নামে। এই প্রতিবাদী মিছিল মৌলালির রামলীলা ময়দান থেকে শুরু হয়ে শিয়ালদহ হয়ে রাজাবাজার পৌঁছোয়। একেবারে সামনে থেকে মিছিলকে পরিচালনা করেন প্রবীন বামপন্থী নেতা বিমান বসু।