রনিত গুপ্ত,শুভাবরি ওয়েব ডেস্ক, ২ জুন, কলকাতা:
দক্ষিন কলকাতা জেলা কংগ্রেসে আজ বিকেলে পেট্রল ডিজেল ,রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে গড়িয়াহাট মোড় থেকে মিছিল সহকারে ইন্ডিয়ান অয়েলের ঢাকুরিয়ায়, ইস্টার্ন রিজিওনাল হেড অফিসের গেটে বড়সড় বিক্ষোভ প্রদর্শন করে ।

সেখানে প্রধানমন্ত্রী এবং পেট্রোলিয়াম মিনিস্টারের কুশপুতুল পোড়ানো হয় । প্রবীন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য এর নেতৃত্বে এই বিক্ষোভে প্রাদেশিক এবং কলকাতা ও পাশ্ববর্তী জেলার সভাপতিবৃন্দ এবং দক্ষিন কলকাতা জেলার নেতৃবৃন্দ অংশগ্রহন করেন ।