
শুভাবরি ওয়েব ডেস্ক, ১৭ জুন, কলকাতা: লাদাখে ভারতীয় শহীদ সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং চীনের আক্রমণের প্রতিবাদে সরব হয়েছে কলকাতার বিভিন্ন সংগঠন।

আজ কলাকার স্ট্রিত এবং হরিরাম গোয়েঙ্কা স্ট্রিটের সংযোগস্থলে “বৃহত্তর বড়বাজার একতা মঞ্চ” লাদাখে চীনা আক্রমণের নিন্দা করে এক প্রতিবাদ সভার আয়োজন করে। সংগঠনের সম্পাদক নরেশ চৌধুরীর নেতৃত্বে সর্বসাধারণকে চীনা পণ্য বয়কট করার অনুরোধ জানানো হয়। এই সভা থেকেই “প্রতীকী প্রতিবাদ” হিসেবে চীনা সামগ্রী জালানো হয়।

অন্যদিকে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং চীনা আক্রমণের প্রতিবাদে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়, যেটি তাদের সদর কার্যালয় থেকে সর্দার বল্লভ ভাই প্যাটেল মূর্তি অব্দি এসে শেষ হয়।
এদিকে প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বউবাজার রানা প্রতাপ মূর্তির সামনে মোমবাতি প্রজ্বলন করা হয়।
