ওয়েব ডেস্ক; ৬ জুলাই: হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউজ’ নিবেদিত কল্প কাহিনী নির্ভর বাংলা কাহিনীচিত্র ‘রহস্য দ্বীপ’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ জুলাই।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান এই কাহিনীচিত্রের কাহিনী ও চিত্রনাট্যকার তথা প্রযোজক এবং যুগ্ম নির্দেশক ইয়াসমিন ইব্রাহীম। এদিন ছবির পোস্টার উন্মোচনও করা হয়। উপস্থিত ছিলেন অপর নির্দেশক সর্বজিৎ মণ্ডল, সহযোগী নির্দেশক সমীর সহ এই কাহিনীচিত্রের শিল্পীগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ অনুপম হালদার, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের আর এক যুগ্ম আয়োগ পাঞ্চালি মুন্সি ।
উল্লেখ্য, ভিন গ্রহের প্রাণীদের নিয়ে ছোটোদের উপযোগী করে টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর প্রবীণ ও নবীন শিল্পীদের সমন্বয়ে তৈরি হয়েছে ‘রহস্য দ্বীপ’।
