কালীপুজোর আর মাত্র দুদিন বাকি তার আগেই দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকা থেকে প্রায় ৪৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করলো সেখানকার থানার পুলিশ।
সোমবার গোপন সূত্রে খবর পেয়ে রিজেন্ট পার্ক থানার পুলিশ ওই অঞ্চলের পূর্ব পুটিয়ারি আনন্দ পল্লী এলাকায় তল্লাশি চালায় এবং নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়। তপন মিস্ত্রি নামে একজনকে গ্রেপ্তার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

থানা সূত্রে খবর জিজ্ঞাসাবাদ করার সময় অভিযুক্ত স্বীকার করেছে যে তার একটি স্টেশনারি দোকান আছে। এই বাজি গুলি বিক্রি করার জন্যই সে দোকানে লুকিয়ে রেখেছিল।

রিজেন্ট পার্ক থানার পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে আইপিসি ১৮৮ 9(B)(1)(b) ইন্ডিয়ান এক্সপ্লোসিভ আইন এই ধারায় মামলা রুজু করেছে।

থানা সূত্রে খবর রিজেন্ট পার্ক থানার তরফ থেকে এলাকায় বিভিন্ন জায়গায় নিষিদ্ধ বাজির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।