ডিজিটাল; ২০ আগস্ট: রবিবার ২১ আগস্ট কবি সুভাষ মেট্রো স্টেশনে পয়েন্ট নং: 3384A এর জরুরী মেরামত কাজের কারণে উত্তর-দক্ষিণ মেট্রো করিডোরের সমস্ত ডাউন ট্রেন কবি সুভাষ মেট্রো স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে গ্রহণ করা হবে এবং আপ পরিষেবাগুলি ক্রসওভারের মাধ্যমে ডাউন প্ল্যাটফর্ম থেকে শুরু হবে।

যদিও কবি সুভাষ স্টেশন থেকে প্রথম পাঁচটি আপ ট্রেন ওই দিনই আপ প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে।

উল্লেখ্য, মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে : ওই দিন এই জরুরি মেরামত কাজের কারণে পরিষেবার সংখ্যা কমবে না। যাত্রীদের মেট্রো কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই নিয়মের কারণে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখিত।