
শুভাবরি ওয়েব ডেস্ক, ১৩ জুন, কলকাতা : “অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনে”র জাতীয় নেতা শ্রী সঞ্জয় দাসের উপস্থিতিতে আজ “ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন” দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের আমতলি গ্রামে উম্ফান পরবর্তী সময়ে দ্বিতীয় প্রাণ শিবির এর আয়োজন করেছিল।
খারাপ আবহাওয়া সত্ত্বেও তাদের একটি দল উম্ফান আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য সেখানে উপস্থিত ছিল। পঞ্চায়েত বিধান শ্রী রঞ্জন মন্ডলের উপস্থিতিতে প্রায় ২০০ মানুষের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
করোনা সংক্রামণের ভীতিতে যখন সারা দেশের মানুষ নিজের এবং তার পরিবারের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন, এমতাবস্থায় ব্যাংক অফিসারদের এই সংগঠন ব্যাংকের কাজ-কর্ম চালু রেখেও সাধারণ মানুষদের পাশে দাঁড়ানোর এই কর্মসূচি এটা নিশ্চিত ভাবে প্রমাণ করছে যে “মানুষের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ার জন্য হৃদয়ের প্রয়োজন স্বার্থের নয়।”
