রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এর কার্যালয় এর পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবের কাছে নির্দেশ গেল যে কোন মন্ত্রীর ছবি যদি সরকারি প্রকল্পের সাথে ওয়েবসাইট, ব্যানার, পোস্টার যেকোনো জায়গায় থেকে থাকে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর এই মর্মে প্রত্যেক জেলাশাসককেও নির্দেশাবলী পাঠানো হয়েছে। কমিশন থেকে এও জানা গেছে কিছু কিছু জায়গায় এখনও সরকারি প্রকল্পের সাথে যুক্ত নেতা-মন্ত্রীদের ছবি এখনো দেখা যাচ্ছে, সে ক্ষেত্রে কমিশন সংশ্লিষ্ট জেলা আধিকারিক এর কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠাচ্ছে। কিছুদিন আগে অভিযোগ উঠেছিল বিভিন্ন পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রয়েছে সেক্ষেত্রে কমিশনের নির্দেশ অনুসারে জেলা আধিকারিকরা নির্বাচনী আচরণ বিধি অনুসারে কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে। এই অনুসারে প্রতিদিন মুখ্য নির্বাচন আধিকারিক এবং জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করছে কমিশন সূত্রে এ কথা জানা যায়।
