শুভাবরি ওয়েব ডেস্ক, ১৪ সেপ্টেম্বর, কলকাতা:
গড়িয়াহাট পেন্টালুনস এর সামনে এভাবেই কার পার্কিং করা আছে রাস্তার ওপরে। একে পূজোর মরসুম, তার ওপর বালিগঞ্জ শিক্ষা সদনের সামনে অযাচিত ভাবে রাস্তায় কার পার্কিং করার ফলে বেলা তিনটার সময় ই গড়িয়াহাট থেকে আগত গাড়ির গতি কমে যাচ্ছে।
গড়িয়াহাট মোড়ে যথাযত ট্রাফিক নিয়ন্ত্রণ করা হলেও এই গুরুত্বপূর্ণ স্থান কিন্তু কিছুটা হলেও অবহেলিত। দৈনিক পথচারী তো আছেই, স্কুলের ছাত্রী এবং অভিভাবকদের নিরাপত্তাও এতে বিঘ্নিত হচ্ছে।
এখন প্রশ্ন, প্রশাসন কি আদৌ কোন ব্যবস্থা নেবে? নাকি এখানে ঝুঁকি নিয়ে চলতেই থাকবে রাস্তা পারাপার!
