ওয়েব ডেস্ক; ১৫ এপ্রিল : RR Kabel, তাদের ফাস্ট-মুভিং ইলেকট্রিক্যাল গুডস (FMEG) বিভাগে এক বড়সড় চমক দিল। সংস্থাটি তাদের প্রিমিয়াম ব্র্যান্ড ‘RR Signature’ এর আওতায় রান্নাঘরের সরঞ্জাম (Kitchen Appliances) বাজারে নিয়ে আসার ঘোষণা করেছে। এর পাশাপাশি সংস্থাটি তাদের এয়ার কুলার রেঞ্জকেও আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে।

সম্ভারে নতুন কী কী থাকছে?
মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কুকটপ, হ্যান্ড ব্লেন্ডার।

এই নতুন পথচলা নিয়ে RR Kabel-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মহেশ কাবরা বলেন:
“রান্নাঘরের সরঞ্জামের ক্ষেত্রে আমাদের এই সম্প্রসারণ ক্রেতাদের দৈনন্দিন জীবনের আরও গভীরে পৌঁছাতে সাহায্য করবে। অন্যদিকে, ভারতের পরিবর্তনশীল জলবায়ুর কথা মাথায় রেখে আমাদের উন্নত এয়ার কুলার রেঞ্জটি কার্যকরী কুলিং সলিউশনের ক্রমবর্ধমান চাহিদা মেটাবে। এই পণ্যগুলি গুণমান, উদ্ভাবন এবং বাজার প্রাসঙ্গিকতার প্রতি আমাদের নিরন্তর প্রচেষ্টার প্রতিফলন, যা আমাদের দীর্ঘদিনের বিশ্বাস ও নির্ভরযোগ্যতার ওপর ভিত্তি করে তৈরি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *