ওয়েব ডেস্ক; দেবাঞ্জন দাস; ১০ নভেম্বর: বহু বছর পুরনো রাজবাড়ী। সেই সময় রাজবাড়িতে থাকতেন রাজা রানী এবং তাদের পরিবার। রাজবাড়ীর বিভিন্ন ঘটনা সময় পরিস্থিতি কেড়ে নিয়েছে একে একে রাজবাড়ীর প্রত্যেকটি মানুষের প্রাণ। সেখানে সবার মৃত্যু কিন্তু স্বাভাবিক নয় এর বেশিরভাগ মৃত্যুই কিন্তু আকস্মিক – কোনো না কোনো দুর্ঘটনা সমন্বিত । সময়ের চক্র যত ঘুরেছে রাজবাড়ীর অবস্থা হয়েছে জরাজীর্ণ হচ্ছে। রাজবাড়ীর বেশিরভাগ অংশ ভেঙে পড়েছে। রাজবাড়ির ধ্বংসাবশেষ থাকলেও নেই তার কোন প্রাণ সেটি শুধু এখন ভুতুড়ে বাড়ি। নিজেদের বাড়ির প্রতি আত্মিক যোগাযোগের কারণে মৃত আত্মারাও সেই বাড়ি ছাড়তে পারেনি। তাই একটু অন্ধকার হলেই সেই বাড়িতে ঘোরাঘুরি করে সেখানকার বাসিন্দাদের আত্মা।
এমনই একটি গল্পের ওপর ভিত্তি করে এবারের প্যান্ডেল এবং ভাবনা তৈরি করেছে, দক্ষিণ কলকাতার মুর এভিনিউর রসা শক্তি সেবক সংঘ। এই বছর তাদের ৭৮তম বর্ষ।
দর্শকরা এখানে এসে প্রায় আড়াই মিনিটের মতন একটি লাইভ শো দেখতে পারবেন । সেখানে দেখা যাবে ভূতেদের কীর্তিকলাপ। এবং তাই নিয়েই তাদের এবারের থিম ভূত চতুর্দশী।