ডিজিটাল; ২৫ মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৩০ ও ৩১ মে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। জানা যাচ্ছে তিরিশে মে তিনি পুরুলিয়ায় এবং ৩১ মে বাকুড়ায় প্রশাসনিক বৈঠক করবেন।
পুরুলিয়া ৩১ তারিখ দলের কর্মী সভা সেরে সেখান থেকে পৌঁছাবেন বাঁকুড়া। এবং ওই দিনই বাকুড়ায় প্রশাসনিক বৈঠক করবেন বিকেলের দিকে।
১ জুন দলীয় সভা হবে বাঁকুড়াতেই।
বৈঠকের দিনক্ষণ জানার পর সংশ্লিষ্ট জেলা প্রশাসন যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে। এমনটাই খবর সূত্র মারফত।
