ওয়েব ডেস্ক; ১ জুলাই: নতুন বাংলা ছবি ‘চুপি চুপি ভালোবাসা’-র দৃশ্যগ্রহণ পর্ব আগামী ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে। নির্দেশক তাপস দত্তের এটি সপ্তম কাহিনীচিত্র।
নির্দেশক আরো জানিয়েছেন, ‘যোশী প্রোডাকশন হাউজ’ নিবেদিত নতুন ধরণের বাংলা কাহিনীচিত্র তৈরি হবে বাংলা চলচ্চিত্র জগতের নবীন প্রবীণ অভিনেতা অভিনেত্রীর সমন্বয়ে।” অভিনয়ে রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, অনামিকা সাহা-র পাশাপাশি দেখা যাবে রোহন ভট্টাচার্য, মহুয়া মিশ্র, ঋদ্ধিকা মণ্ডলের মতো শিল্পীদের। কার্যনির্বাহী প্রযোজক এবং সহ নির্দেশক ফ্রাঙ্কো বারেসিয়া। আনুমানিক ২ ঘণ্টা ১০ মিনিটের এই কাহিনীচিত্রে ৫ টা গানও থাকবে ।
