ডিজিটাল; ১ জুলাই: অ্যাডপশন ( ADOPTION) সাধারণভাবে এই কথা থেকে বোঝা যায় যে কোন মানুষকে দত্তক নেওয়া। যে মানুষের নিকটস্থ আত্মীয় নেই তারা এই পদ্ধতির মাধ্যমে নতুন করে তাদের আত্মীয়-স্বজন বাবা মা বন্ধুবান্ধব সবই পেয়ে যান। সাধারণত দত্তক নেওয়ার বিষয়টি হয়ে থাকে ছোট ছোট শিশুদের ক্ষেত্রে। কিন্তু পরিচালক বাদল সরকার তার ২৫ মিনিটের স্বল্প দৈর্ঘ্যের ছবিতে তিনি বৃদ্ধ বৃদ্ধা দের দত্তক নেওয়ার বিষয়টি বলেছেন।
পরিচালকের কথায় যে সমস্ত বয়স্ক মানুষদের নিকটস্থ কোনো আত্মীয় নেই কিংবা যারা সমস্ত আত্মীয়-স্বজন হারিয়ে বৃদ্ধাশ্রমে রয়েছেন তাদের কথা আমরা অনেকেই ভাবি না। তাদেরকে নতুন করে সংসার দিতে পারি আমরাই। যাদের ক্ষমতা রয়েছে – আমরা যারা অবস্থাপূর্ণ মানুষ তারাই। তাদের কি আমরা দত্তক নিতে পারি না?
স্ক্রিপ্ট লিখেছেন সঞ্জয় দাস, প্রযোজনা ভয়েস টেক স্টুডিও।
আজ এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক বাদল সরকার সহ এই স্বল্পদৈর্ঘের ছবির সমস্ত কলাকুশলীরা। জানা গেছে এর সম্পূর্ণ ছবিটি শুটিং হয়েছে কলকাতাতেই। আপাতত এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে টেলিকাস্ট হচ্ছে এবং আগামী দিনে বিভিন্ন OTT platform এর সাথে কথা বলা হবে এমনই জানালেন পরিচালক। এই ধরনের বিষয় নিয়ে সিনেমা খুব কমই হয়েছে এবং এই সিনেমার মাধ্যমে সাধারণ মানুষের মনে দাগ কাটা যাবে সে বিষয়ে আত্মবিশ্বাসী পরিচালক।
এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আনন্দ চক্রবর্তী,বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মিঃ সঞ্জয়,পার্থ,সমীর,সৌমিত,রাজকুমার, তাপস,অসীম ,
মিস- সুমিতা, প্রিয়াংকা,সোনালী,শিশু শিল্পী সৌমাশ্রী।
এই ছবির চিত্র নাট্য লিখেছেন সঞ্জয়,মেকাপে আছেন ঝন্টু,ক্যামেরা করেছেন অনুদিপ্ত,সম্পাদনা সৌভিক,
ব্যাক গ্রাউন্ড মিউজিক ওম্অরুপ,গল্প ও নির্দেশনা – বাদল সরকার, প্রযোজনায়-বর্নালী ভয়েজ টেক স্টুডিও।
