ডিজিটাল; সৌম্যদীপ বেরা; ২১ ডিসেম্বর :  পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ থাকেন। কেউ আনন্দ উপভোগ করতে , হাসি ঠাট্টা করতে ভালোবাসেন আবার কেউ নিজেকে নিরিবিলিতে রাখতে ভালোবাসেন। জীবনের একাকিত্বকে  দূরে সরিয়ে রাখার জন্য কেউ বই পড়তে ভালোবাসেন না আবার অনেকে লেখা লিখি করেন। কিন্তু গন্ধ যে কোন মানুষের একাকীত্বকে দূর করতে পারে খুব কমই শোনা যায়। এই ধরনের এক গল্প নিয়ে পরিচালক সৌরভ মুখার্জী তার স্বল্পদৈর্ঘ্যের একটি সিনেমা তৈরি করেছেন যার নাম মিরা। ছবিটি শর্ট এবং ডকুমেন্টারি প্যানরামা বিভাগে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
ছবি সম্পর্কে বলতে গিয়ে পরিচালক বলেন একজন মহিলার একাকীত্ব তার সঙ্গী এবং সেই একাকিত্বের মধ্যে তিনি যেকোনো ধরনের গন্ধকে আপন করে নেন। তিনি নিরিবিলি থাকতে খুব ভালবাসেন। করোনার সময় যখন সারা বিশ্বের মানুষ ঘরবন্দী তখন গল্পের মুখ্য চরিত্র ঘরে থেকে একাকীত্বকে অনুভব করছেন। এবং সেই একাকীত্বকে কাটিয়ে উঠতে সাহায্য করছে বিভিন্ন ধরনের গন্ধ। হঠাৎই ছন্দপতন হলো সেইখানে। কোন এক বিশেষ কারণের জন্য তিনি গন্ধ সেভাবে অনুভব করতে পাচ্ছেন না। তাহলে কি মহামারী প্রভাব নাকি অন্য কোন শারীরিক সমস্যা। সেটা এই ছবিটি না দেখলে ঠিক বোঝা যাবে না।
ছবিতে অভিনয় করেছেন অন্তরা ব্যানার্জি। প্রযোজনা Crowd Funded , সিনেমাটোগ্রাফার বিশাল গুপ্ত, এডিটর : সন্দীপন ভৌমিক, অভিষেক কর্মকার, আনমোল সিং।