ডিজিটাল; ১৭ এপ্রিল: শুধুমাত্র নববর্ষের দিন নয়। গৃহস্থের ঘরে কিংবা ব্যবসায়ীক অফিস-প্রতিষ্ঠানে দরজার উপরে লঙ্কা লেবুর ঝোলানোর রীতি বহুদিনের।
তিন-চারটে লেবু এবং কিছু লঙ্কা দিয়ে একটি চেন বানিয়ে ফুলের দোকান বা বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। খুব বেশি হলে দাম হবে ৮ টাকা থেকে দশ টাকা। কিন্তু বর্তমান সময়ে বাজারে সেই লেবুর দাম গিয়ে প্রতি পিস পৌঁছেছে ৫ টাকা থেকে ৬ টাকা। আবার কোথাও এর থেকে বেশি।
এমত অবস্থায় লঙ্কা লেবুর চেনের দাম কোথায় গিয়ে পৌঁছবে তা বলাই বাহুল্য।
তাই এবার আসল লঙ্কা লেবুর জায়গা নিচ্ছে প্লাস্টিকের লঙ্কা লেবুর চেন।
অনেক দোকানির মত এগুলি বেশ টেকসই এবং দামেও বেশ কম।

উল্লেখ্য, তবে লেবুর দাম এভাবে বেড়ে যাওয়ার ফলে গৃহস্থের পকেটের যে রীতিমতো চাপ পড়ছে তা বলাই বাহুল্য। তার ওপর এখন গরমের সময়। বেশিরভাগ মানুষ লেবু জল খান, আবার অনেকে সারাবছরই লেবু জল খান। দিন প্রতিদিন যদি এভাবে দাম বাড়তে থাকে তাহলে আগামী দিনে কি হতে চলেছে তা সময় বলবে।