ডিজিটাল; ১ মে: কবির বসু – একজন লেখক এবং তার স্ত্রী সুমিতা কলকাতার প্রাণকেন্দ্রে বসবাসকারী একজন সুখী, সংস্কৃতিবান এবং ব্যস্ত দম্পতি। অন্য সবার মতো, তারা কোভিড মহামারী এবং এর ফলে লকডাউনের ক্লাস্ট্রোফোবিয়ায় আটকা পড়েছে। তারা এই কঠিন সময়ে নেভিগেট করার চেষ্টা করে এবং তাজা বাতাস এবং বিশুদ্ধতা অনুসন্ধান করার চেষ্টা করে ফিল্মটি সময়ের সাথে সাথে পিছনে ভ্রমণ করে। চলচ্চিত্রটি তাদের ভয়, উপলব্ধি এবং প্রকৃতিতে ফিরে যাওয়ার একটি অন্বেষণ।
পরিচালক গৌতম ঘোষের সময়ের স্মৃতি মালা ছবিটি ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল স্ক্রিনিং হয়েছে।
ছবির প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলনে গৌতম ঘোষ বলেন মহামারী সময় আমাদের অনেক কিছু শিখিয়েছে। সময় এবং স্মৃতি এই নিয়েই সিনেমাটি তৈরি করা হয়েছে। সিনেমার শুটিং করার সময় খুব সমস্যা হয়েছিল। শুটিংয়ের জন্য একটি ফ্ল্যাট দরকার ছিল সেটা কোনভাবেই পাওয়া যাচ্ছিল না। তারপর একজন সাহায্য করলেন। পাঁচ ছয় দিনের শুটিং কি শেষ হয়।
পরিচালক আরো জানান নিজেদের পরিচিত ঘটনা নিয়ে লেখা এই ৩৬ মিনিটের সময়ের স্মৃতি মালা।
গৌতম ঘোষ বলেন নতুন পরিচালকরা যারা নতুন সিনেমা বানাচ্ছেন নতুন টেকনোলজিকে তারা ব্যবহার করছেন খুব ভালো লাগছে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হল ডিসিপ্লিন। সবকিছুর একটা রিদিম আছে।
ও টি টি প্লাটফর্ম সম্পর্কে তিনি বলেন অনেক নতুন নতুন পরিচালক এখানে সুযোগ পাচ্ছেন নিজেদের কাজ দেখানোর।
বর্তমানকালে বিভিন্ন ছবি শুটিং করা হচ্ছে মোবাইল ক্যামেরার মাধ্যমে সেই প্রসঙ্গে গৌতম ঘোষ বিষয়টিকে এপ্রিশিয়েট করেন।
