আগামী ২১ নভেম্বর (রবিবার) ভারত- নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় টি-২০আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপলক্ষ্যে ক্রিকেটপ্রেমীদের সুবিধার্থে মধ্যরাত পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
রবিবার রাত ১০.৩০ মিনিটে এসপ্ল্যানেড স্টেশন থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ স্টেশনের দিকে আপ-ডাউন মিলিয়ে এক জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে।
শুধুমাত্র স্মার্ট কার্ড বিক্রির জন্য এসপ্ল্যানেড স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে। কোন টোকেন টিকিট দেওয়া হবে না।
যাত্রীদের সুবিধার্থে আপ-ডাউন উভয় দিকে সমস্ত স্টেশনে দাঁড়াবে ট্রেন।উল্লেখ্য রবিবার ১২০টি মেট্রো চলাচল করলেও অতিরিক্ত পরিষেবা হিসেবে এই ট্রেন চালানো হবে।যাত্রীদের সকল কোভিড বিধি অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে ।
