করোনা প্রতিরোধে প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশিক্ষণ, ভার্চুয়াল প্রশিক্ষণ সহ চিকিৎসক নার্স এবং সহকারী স্বাস্থ্যসেবা পেশাদার ও স্বেচ্ছাসেবকদের করোনার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভারত সরকার স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের জন্য ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্ম ব্যবহার করছে। করোনার শুরু থেকে সারাদেশে প্রায় ১৪ লক্ষ ব্যবহারকারী এই প্ল্যাটফর্মে নাম নথিভুক্ত করেছেন। এ পর্যন্ত এই প্ল্যাটফর্মে বিভিন্ন কোর্সের জন্য নথিভুক্তকরণ এর সংখ্যা ২৯.২৯ লক্ষ। এর পাশাপাশি রাজ্য সরকার গুলির মাধ্যমে ৮০ লক্ষেরও বেশি স্বাস্থ্যকর্মীকে করোনা সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এন্ড নিউরো সায়েন্সেস, পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ, জহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠানগুলির মাধ্যমে করোনা সম্পর্কিত বিষয়ে বিভিন্ন তথ্য আপলোড করা হয়েছে। যার দর্শক সংখ্যা ২.২৩ কোটি।
ন্যাশনাল মেডিকেল কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ২০২০ সালের আগস্ট মাসে এমবিবিএস পাঠক্রমে অতিমারি ব্যবস্থাপনা বিষয়ে পূর্ববর্তী বোর্ড অফ গভর্নরস, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা একটি দক্ষতাভিত্তিক মডিউল চালু করা হয়েছিল।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন।