কলকাতা পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকছে না একথা স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে রাজ্য নির্বাচন কমিশন রাজ্য পুলিশ দিয়েই সম্পূর্ণ ভোট পরিচালনার কথা জানিয়েছেন। সে ক্ষেত্রে বিজেপির তরফ থেকে হাইকোর্টে এই নিয়ে মামলা হয়। সিঙ্গেল বেঞ্চ এই মামলার করার পর রায়ে অখুশি বিজেপি ডিভিশন বেঞ্চে যায় । সেই ডিভিশন বেঞ্চ মামলার রায় প্রসঙ্গে জানিয়েছে সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের। কোনভাবে যদি অশান্তি ছড়ায় তার দায়িত্ব দুজনের উপরই বর্তায়। জবাব দিতে হবে তাদের। রাজ্য পুলিশের ওপর পূর্ণ আস্থা রেখে ভোট করানো হবে।
আদালতের এই রায়ের পর ১৯ তারিখ কলকাতা পুরসভা নির্বাচনে রাজ্য পুলিশই থাকছে ।
Administrative
Breaking
City
Current Issue
Election
Election 2021
Kolkata
Lifestyle
News
People
Public Interest
Westbengal
পশ্চিমবঙ্গ
কলকাতা পুরসভা নির্বাচন হবে রাজ্য পুলিশ দিয়েই
