কলকাতা ২৬ আগস্ট : দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে নতুন একটি ফ্ল্যাগশিপ আউটলেট চালু করে নিজেদের উপস্থিতি আরও সুদৃঢ় করল দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘স্টাইল বাজার’। এটি সারা দেশে ব্র্যান্ডটির ২৭৭তম স্টোর।
এই স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। প্রায় ৭,০০০ বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃত এই নতুন আউটলেটে আধুনিক শপিং অভিজ্ঞতার সাথে পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য রয়েছে সমসাময়িক পোশাকের বিস্তৃত সম্ভার।
