ডিজিটাল; ১৩ জুন : রাজ্যে সরকারি স্কুল গুলিতে বাড়লো গরমের ছুটি। যখন গরমের ছুটি পড়েছিল তখন সেই অনুযায়ী চলতি সপ্তাহে রাজ্য সরকারি এবং রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুল গুলি খোলার কথা। কিন্তু যেভাবেই গরমের দাবদাহে চলছে তাতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিল যে আগামী 26 শে জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। অর্থাৎ সাতাশে জুন আবার খুলবে স্কুল এর দরজা।

রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে খবর ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বেসরকারি স্কুল গুলোকে পরিস্থিতির ওপর বিবেচনা করার কথা বলা হচ্ছে।