মহরম দিন শুক্রবার চলবে ১৭২ টি মেট্রো। তার সাথে রবিবার ডাবলু বিসিএস পরীক্ষা এবং পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য তার সাথে জরুরী পরিষেবা সাথে যুক্ত যাত্রীদের জন্য চালানো হবে স্পেশাল মেট্রো।
মেট্রো তরফ থেকে জানানো হয়েছে আগামী কুড়ি আগষ্ট অর্থাৎ শুক্রবার মহরম এর জন্য ১৭২ টি মেত্র চালাবে কলকাতা মেট্রোরেল। দিনের প্রথম ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ এবং দমদম থেকে কবি সুভাষ এর দিকে ছাড়বে সকাল আটটায়। দিনের শেষ ট্রেন রাত ৮টা ৪৮ মিনিটে ছাড়বে দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ এর উদ্দেশ্যে। এছাড়া রাত নটায় ট্রেন ছাড়বে দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এর উদ্দেশ্যে। ব্যস্ত সময়ের জন্য ৮মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
শনিবার থেকে ১০৪টি মেট্রোর বদলে চলবে ১৭২ টি মেট্রো। ওই দিন সকাল আটটায় প্রথম মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং দমদম থেকে কবি সুভাষ এর উদ্দেশ্যে।
দিনের শেষ ট্রেন পাওয়া যাবে রাত ৮ টা ৪৮ মিনিটে ছাড়বে দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ এর উদ্দেশ্যে। এছাড়া রাত নটায় ট্রেন ছাড়বে দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এর উদ্দেশ্যে।
রবিবার ২২ আগস্ট ডব্লিউ বিসিএস পরীক্ষার জন্য অতিরিক্ত ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সব থেকে জানানো হয়েছে ওই দিন ১১২টি ট্রেন চলবে যা শুধুমাত্র ডব্লিউ বিসিএস পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক ও তার সাথে জরুরী পরিষেবার সাথে যুক্ত যাত্রীদের জন্য। ঐদিন প্রথম ট্রেন ছাড়বে সকাল দশটায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর , দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ দমদম থেকে কবি সুভাষ এবং দমদম থেকে দক্ষিণেশ্বর এর উদ্দেশ্যে। এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৮ টা ৪৮ মিনিটে ছাড়বে দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ এর উদ্দেশ্যে। এছাড়া রাত নটায় ট্রেন ছাড়বে দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এর উদ্দেশ্যে।
রবিবার পরীক্ষার দিন পরীক্ষার্থীরা তাদের অ্যাডমিড কার্ড দেখিয়ে মেট্রোতে যাতায়াত করতে পারবেন। জরুরী পরিষেবার সাথে যুক্ত যাত্রীরা নিজেদের পরিচয় পত্র দেখিয়ে মেট্রোতে চলাচল করতে পারবেন। এখনই টোকেন ব্যবস্থা চালু করা হচ্ছে না মেট্রো চলাচলের জন্য অবশ্যই থাকতে হবে স্মার্ট কার্ড।
