ডা চন্দ্রগুপ্ত

সূর্যোদয়ের পথে পর্ব ১৩

১৩ তম পর্বের পর

শুকনো গলায় বিনোদ বলল,

—কি হল। এত রাতে ডাকছিস কেনে? সামনের লোকটি শীতল গলায় বলল,

—চল, দাদা ডাইকছে তুকে অখুনি। তুর সাথে উর কথা আছে। বলেই বিনোদের হাত ধরে টেনে ঘরের বাইরে আনল লোকটি। এতক্ষণ নমিতা বিনোদের পিছনে এসে শুনছিল ওদের কথা। বিনোদকে হাত ধরে টান মারতেই, নমিতা লোকটির পা জড়িয়ে ধরল। —উকে লিও না। মু যাচ্ছি দাদার কাছে।

ততক্ষণে বিনোদের বাবা-মা আর ছেলে মেয়েরাও অন্য ঘর থেকে উঠে বাইরে চলে এসেছে। ভরত আর বোনু এসে ভরতের দু হাত ধরে দাঁড়িয়ে ওদের কথা শুনছে। কিন্তু এই জঙ্গল ভাইয়ের একটাই কথা,

—যেতে তুকে হবেই। কুনো উপায় লাই। দাদা ভাইকছে যে!

বাচ্চাদের হাত ছাড়িয়ে এগিয়ে যায় বিনোদ। এগিয়ে আসে নমিতা। মরিয়া চেষ্টা চালায় সে। ‘আমিও যাবো তুর সাথে’।

স্ত্রীকে শান্ত করতে বিনোদ বলে,

—উনি কি বইলবেন শুনেই আমি চলে আইসবো। ই সামনেই হয়তো। নমিতা, তু মা-বাপু আর বাচ্চাদের লিয়ে থাক ঘরকে।

ক্রমশ……