শুভাবরি ওয়েব ডেস্ক ; সৌম্যদীপ বেরা , ১৭ জুলাই : – আগামী ২২ সেপ্টেম্বর কোলকাতার ‘মোহিত মঞ্চ’-এ হতে চলেছে ‘দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩’। ‘ওম স্বস্তি ফিল্মস’-এর পরিচালনায় হবে এই ফ্যাশন শো ।
এই পরিপ্রেক্ষিতে এক সাংবাদিক সম্মেলন এর আয়োজন করা হয় । ‘দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩’- নামাঙ্কিত এক পুস্তকের কভার সহ ‘টাইটেল সঙ’ প্রকাশ করা হয় । এছাড়াও ‘স্বপ্ন উড়ান’-এর অফিসিয়াল স্ক্রিনিং ও ‘সম্পর্কের বাঁধন’ – এর প্রোমো প্রকাশ করা হয় এইদিন।
কর্ণধার আদিত্য দাস অনুমান করেন ওই ফ্যাশন শো-তে কম করে ৮০ জন অংশ নেবেন।
