দ্য ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন করা হয় ।
তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে বিশেষত রয়েছে –
রেন্ট কন্ট্রোল আইন বাতিল করা।
মডেল রেন্ট অ্যাক্ট এর আদলে রাজ্যে নতুন আইন চালু করা।
ট্রেন কন্ট্রোল দপ্তর তুলে দিয়ে বাড়িওয়ালাদের প্রাপ্য টাকা অবিলম্বে ফিরিয়ে দেওয়া ।
পুরসভা করের বোঝা কমানো , জলকর বাতিল করা।
হাওড়া ব্রিজ কর বাতিল।
ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট প্রথা বাতিল করে পুরনো কোথায় সম্পত্তি কর গ্রহণ করা ।
বিভিন্ন ধারার সংশোধন ও পুরনো বাড়ি অধিগ্রহণ করে প্রোমোটারদের হাতে তুলে দেওয়া বন্ধ করা।
বাজারের সাথে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া বৃদ্ধি।
বকেয়া মামলার দ্রুত সম্পত্তি।
সহ মোট ১১ দফা দাবি তোলেন অ্যাসোসিয়েশন।
তাদের অভিযোগ নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচন মিটে গেলে কোন দলই তাদের প্রতিশ্রুতি কথা মনে রাখেন না। তাই তারা পশ্চিমবঙ্গের সব গৃহ, ফ্ল্যাট, বস্তি বাড়ির মালিকদের নোটা চিহ্নে ভোট দিতে আবেদন জানাচ্ছেন। তবে ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত না রেখে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বলছেন সবাইকেই।
সাংবাদিক সম্মেলনে একথা বলেন সংস্থার সাধারণ সম্পাদক সুকুমার রক্ষিত।
